সোমবার, 23 নভেম্বর 2026 12:55 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

নন্দীগ্রামে ‘প্রথম বার’ বিজেপির পার্টি অফিস বানালেন সংখ্যালঘুরা! ২৪ ঘণ্টার মধ্যে শুভেন্দুর বন্ধুত্বের আহ্বানে সাড়া

নন্দীগ্রামে ‘প্রথম বার’ বিজেপির পার্টি অফিস বানালেন সংখ্যালঘুরা! ২৪ ঘণ্টার মধ্যে শুভেন্দুর বন্ধুত্বের আহ্বানে সাড়া
ভোটপ্রচারে গিয়ে শুক্রবার সংখ্যালঘুদের উদ্দেশে বন্ধুত্ব করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রাম বিধানসভার সংখ্যালঘুরাই তৈরি করলেন বিজেপি কার্যালয়।

নন্দীগ্রামের কেন্দামারি অঞ্চলের সরবেড়িয়া গ্রামে বিজেপির একটি কার্যালয় তৈরি হয়েছে বাঁশ, ত্রিপল এবং কাপড় দিয়ে। কার্যালয়ের সামনে টাঙানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। রয়েছে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হাসিমুখের একটি ছবিও। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাতারাতি ওই কার্যালয়টি বানিয়েছেন স্থানীয় মুসলমান যুবকেরা। বস্তুত, নন্দীগ্রামে সংখ্যালঘুদের তৈরি প্রথম কার্যালয় ওটি। তা হলে মুখ্যমন্ত্রীর ‘বন্ধুত্ব’ গ্রহণ করলেন ওঁরা? মুচকি হেসে বিজেপি নেতৃত্ব বলছেন, ৯ অক্টোবর ভোটের ফলেই ওই সমস্ত সংশয় দূর হয়ে যাবে।

আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে বিপুল ভোটে তাঁদের জেতানোর ডাক দিয়ে সংখ্যালঘুদের জন্য আলাদা করে বার্তা দিয়েছিলেন শুভেন্দু। তাঁর কথায় এটা ‘বড় সুযোগ’। তিনি বলেছিলেন, ‘‘সংখ্যালঘুদের কাছে আবেদন, বড় সুযোগ আছে, আমার সঙ্গে বন্ধুত্ব করার। আগামী ৬ তারিখ বন্ধু দিবস। ৯ তারিখ গণনা দিবস। বন্ধুত্ব করুন। একসঙ্গে চলব। উন্নয়নের অংশীদার আপনিও হবেন। আমরা আধুনিক নন্দীগ্রাম করব।’’ তার পরের দিনই নন্দীগ্রামে সংখ্যালঘুদের বানানো কার্যালয় বানানো নিয়ে মন্তব্য করেছেন সানোয়ার আলি সাহা। তিনিই এই পার্টি অফিসের দায়িত্বে। তাঁর কথায়, ‘‘আসলে কিছু দিন আগেই পার্টি অফিস তৈরি হয়েছে। আজ সাজানো হল। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি।’’ সানোয়ারের দাবি, আগে তিনি তৃণমূল করতেন। কিন্তু ২০২১ সালে তাঁর ‘ভুল ভেঙে গিয়েছে।’’ তিনি বলেন, ‘‘আমরা বুঝতে পেরেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। ২০২৩ সালের পঞ্চায়েতে ভোটে আমরা এখানে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে জিতেছিলাম।’’ সানোয়ারের সংযোজন, ‘‘এখন আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকব। সংখ্যালঘু ভাইয়েরা দলে দলে আসছেন শুভেন্দুবাবুর পাশে থাকার জন্য।’’ ওই ব্যক্তির দাবি, এই সিদ্ধান্ত ভয়ে নয়, ভালবেসে নিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। তাঁরা শুভেন্দুকে সমর্থন করেন। তাই তাঁর ডাকে বিজেপির পাশে দাঁড়াচ্ছেন।

অগ্নিদগ্ধ বাইরন বিশ্বাস! বাড়িতে আগুন লেগে জখম সাগরদিঘির বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে
সরবেড়িয়া গ্রামের দুটি বুথ মিলিয়ে প্রায় ১৭০০ ভোটার। তাঁদের ৭০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। শনিবার ওই কার্যালয়ে আসা প্রায় প্রত্যেকে জানালেন, বিজেপির হাসিরানি বিপুল ভোটে জিতবেন।

অন্য দিকে, শনিবার দলীয় প্রার্থী মিলন প্রধানকে নিয়ে হুডখোলা গাড়িতে ভোটপ্রচার করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি চন্দ্রনাথ রথকে নিয়ে মুখ্যমন্ত্রীর শুক্রবারের মন্তব্যের সমালোচনা করেন। হরিপুর থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা হুডখোলা গাড়িতে প্রচার শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘নিজের আপ্তসহায়কের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করছেন, তার প্রতিবাদ জানাই। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার পুলিশমন্ত্রীও। তা হলে বারবার এর-ওর নাম করে চলেছেন। যাঁরা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, তাঁদের নাম সামনে এনে শাস্তির ব্যবস্থা করুন না!’’