রবিবার, 22 নভেম্বর 2026 12:27 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

‘এরা ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের কল্যাণ!

‘এরা ব্যবসা করতে এসেছিল’, ইন্দ্রনীল নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের কল্যাণ!
নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর পাস দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই পুলিশের জালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তথ্য ও সংস্কৃতি দফতরের কোটি কোটি টাকার সরকারি টেন্ডার দুর্নীতির অভিযোগও উঠেছে। এই আবহে বাংলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, ইন্দ্রনীলের পর কে! শাসকদল ইন্দ্রনীলের গ্রেফতারি নিয়ে যখন প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই কার্যত বোমা ফাটালেন মমতাপন্থী তৃণমূলের অন্যতম মুখ তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি,  “দিদির আশীর্বাদে ববি হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, এরা সবাই নায়ক। অতি ক্ষমতাই দুর্নীতির আসল কারণ। আমরা তো ভিলেন হয়েই রয়ে গিয়েছি”। ইন্দ্রনীল প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, গত পাঁচ বছর ধরে কোনও কথাই শুনতেন না ইন্দ্রনীল সেন। উল্লেখ্য, ইন্দ্রনীল সেনের বিধানসভা কেন্দ্র কল্যাণের শ্রীরামপুর লোকসভারই অন্তর্গত। 

মূলত রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার নিয়েই সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীলের গ্রেফতারি নিয়ে তিনি বলেন, আমরা তো সততার সঙ্গে রাজনীতি করেছি। আমরা মানে আমাদের মতো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁদের কাছে এটা বড় বেদনাদায়ক। তাঁর বিল্ফোরক দাবি, মন্ত্রী, জেলা পরিষদ, পুরসভা কিংবা পঞ্চায়েত, যাঁরা বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিলেন, তাঁদের বিরুদ্ধেই এই ধরনের দুর্নীতির অভিযোগ সামনে আসছে। অন্যদিকে, যাঁরা সেভাবে ক্ষমতায় ছিলেন না, তাঁদের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ নেই বলেই দাবি করেন তৃণমূল সাংসদ। ব্যক্তি ইন্দ্রনীল নিয়েও মুখ খুলেছেন কল্যাণবাবু। তাঁর দাবি, “এরা কোনও রাজনীতি করতে আসেনি, এরা ব্যবসা করতে এসেছিল”। এরপরই কল্যাণের বিস্ফোরক দাবি, গত পাঁচ বছরে ইন্দ্রনীল সেন তাঁর কোনও কথাই শুনতেন না। এমনকি কটাক্ষের এটাও বলেন যে তিনি মনে করেন কোনও রাজনৈতিক দলের পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিৎ নয়।