সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

আরও বিপাকে অভিষেকের পিএ, চাপ বাড়লো তৃণমূলের যুবরাজের?

আরও বিপাকে অভিষেকের পিএ, চাপ বাড়লো তৃণমূলের যুবরাজের?
নিজস্ব প্রতিনিধি: পুলিশের জালে ক্রমশ আরও জড়িয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় ৷ সেই সঙ্গে চাপ বাড়ছে ডায়মন্ড হারবারের সাংসদ তথা মমতাপন্থী তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে নতুন একটি মামলায় গ্রেফতার করা হয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। দক্ষিণ ২৪ পরগণার কালীতলা আসুতি থানার শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করে ১২ নভেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ফলে এবার প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি মামলায় এবার তাঁকে জেরা করতে পারবে কালীতলা আসুতি থানার তদন্তকারীরা। 

উল্লেথ্য, শালবনি জমি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিচারাধীন বন্দি হিসেবে জেলে রয়েছেন সুমিত। এবার ডায়মন্ড হারবার জেলার পুলিশও তদন্ত এগিয়ে নিয়ে যাবে। নিয়ম অনুযায়ী, অন্য মামলায় বন্দি থাকা কোনও অভিযুক্তকে নতুন মামলায় গ্রেফতার দেখাতে হলে আদালতে আবেদন জানিয়ে ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হয়। সেই অনুযায়ী বুধবারই তাঁকে মেদিনীপুর জেল থেকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। জোকা মেট্রো কারশেডের কাছে সরকারি জমি থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাটি বেআইনিভাবে কেটে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই বিপুল পরিমাণ মাটি বেআইনিভাবে বিক্রি করা হয়েছিল। এর ফলে সেখানে বিশালাকার জলাশয় তৈরি হয়েছে। কিন্তু সরকারি রেকর্ড অনুযায়ী ওই জমিতে কোনও জলাশয় নেই। 

রাজ্যে পালাবদলের পর এই বিষয়ে কালীতলা আসুতি থানা অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই জমি পরিদর্শন করেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। তাৎপর্যপূর্ণভাবে ওই এফআইআরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। পাশাপাশি বর্তমানে জেলবন্দি তৃণমূলন বিধায়ক দিলীপ মণ্ডল-সহ ২৩ জনের নাম রয়েছে। ওই মামলায় সুমিত রায়কে হেফাজতে নেওয়ার পর এবার অভিষেকের রক্তচাপ বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।