সোমবার, 23 নভেম্বর 2026 01:48 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

মমতার ভাইয়ের কালীপুজোয় শুভেন্দু! মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের

মমতার ভাইয়ের কালীপুজোয় শুভেন্দু! মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম বাবুনের
নিজস্ব প্রতিনিধি: পরিকল্পনা ছিলই। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রীতিমতো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়েই তিনি এগিয়ে যান একের পর এক কালীপ্রতিমা পরিদর্শনের জন্য। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য সরু গলিও ছিল চোখে পড়ার মতো ভিড়। এ সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক দুটি বাড়ি পরেই ‘কালীঘাট সেবক সঙ্ঘে’র এই কালীপুজো। ওই মণ্ডপে প্রবেশ করতেই বাবুন রীতিমতো পায়ে হাত দিয়ে প্রমান করে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারীকে। এ দৃশ্য বঙ্গ রাজনীতিতে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে মঙ্গল সন্ধ্যায় কালীঘাটে আসবেন তা আগে থেকেই আন্দাজ ছিল।  সেই মতো সন্ধ্যা থেকেই গলির মুখে অপেক্ষা করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর গাড়ি ঢুকতেই তিনি এগিয়ে যান। মুখ্যমন্ত্রী নামতেই তাঁকে পায়ে হাত দিয়ে প্রনাম করেন বাবুন। সে সময় বাবুনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর শুভেন্দু একটু এগিয়ে গিয়ে কালীমূর্তির সামনে গিয়ে আরতি করেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই জানান, তাঁর মেয়ে শুভেন্দুকে জগন্নাথের ছবি দিয়েছেন, জামাই উপহার দিয়েছেন মা কালীর ছবি। তারপরেই তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেন, “দাদাকে একটাই কথা বলেছি, তুমি এগিয়ে চল। আমরা তোমার সঙ্গে আছি। দাদা আজ খুব ব্যস্ত, তাই আজ আর আলাদাভাবে কথা বলার সময় হল না”। প্রসঙ্গত, হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরেই অভিমানী হয়েছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়।