সোমবার, 23 নভেম্বর 2026 01:37 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

দীপাবলি হাজতেই কাটবে ইন্দ্রনীলের, ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত

দীপাবলি হাজতেই কাটবে ইন্দ্রনীলের, ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত
নিজস্ব প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ইউনেস্কোর লোগো ব্যবহার করে দুর্গাপুজোর বিশেষ পাস বিক্রি করার অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আলিপুর ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। শুনানির সময় ধৃত প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিতে ১২ দিনের আবেদন জানিয়েছিল পুলিশ। আদালতে পুলিশ জানায়, ইউনেস্কোর লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, সেটা অমান্য করেই মাস আর্ট নামে একটি সংস্থা ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুজোর পাস বিক্রি করেছিল। এই সংস্থার সঙ্গে জড়িত রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা। 


আদালতে সরকারি আইনজীবীর দাবি ছিল, ২০২৫ সালে রাজ্য সরকারের সঙ্গে ইউনেস্কোর চুক্তি হলেও ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রীর সংস্থা ২০২২ সাল থেকেই বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রি করছিল। অপরদিকে ইন্দ্রনীলের আইনজীবী দাবি করেন, ওই সংস্থার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন প্রাক্তন মন্ত্রী। তদন্তকারীদের আইনজীবী আদালতে পাল্টা সওয়াল করে জানান, তদন্তে দেখা গিয়েছে, ‘মাস আর্টের’ প্রধানের অ‍্যাকাউন্টে যে দিন টাকা জমা হয়েছে, সেদিনেই ওই টাকা প্রাক্তন মন্ত্রীর আ‍্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও বিষদে তদন্তের জন্য তাঁরা ধৃতকে ১২ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান। তবে দুই পক্ষের সাওয়াল-জবাব শুনে বিচারক ইন্দ্রনীল সেনের ১০ নভেম্বর পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর পুলিশি হেফাজত মঞ্জুর করেন।