সোমবার, 23 নভেম্বর 2026 01:47 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

প্রণবের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন? সোনিয়ার আত্মজীবনী বিতর্কে ঘি ঢাললেন প্রণবকন্যা

প্রণবের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন? সোনিয়ার আত্মজীবনী বিতর্কে ঘি ঢাললেন প্রণবকন্যা
নিজস্ব প্রতিনিধি:   ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধির বহু প্রতীক্ষিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। এর মধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে বইটির কয়েকটি অংশ নিয়ে। বিশেষ করে যখন কংগ্রেস নেত্রী তাঁর আত্মজীবনীতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখ্যপাধ্যায়কে নিয়ে যখন লিখেছেন। ওই বইয়ে সোনিয়া দাবি করেছেন, ২০১০ সালে তাঁর কাছে প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সরাসরি না বললেও তাঁর ইঙ্গিত ছিল স্পষ্ট। সনিয়া দাবি করেন, একদিন আলোচনার ফাঁকে প্রণব মুখোপাধ্যায় তাঁকে বলেছিলেন, এ বার হয়তো শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে। কথাটিকে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবেই ধরেছিলেন সনিয়া। তাঁর কথায়, প্রণবের এই প্রস্তাবে তিনি বেশ অবাক হন। তবে বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান। যদিও প্রণব কখনও তাঁর উপর সেই কারণে অসন্তোষ প্রকাশ করেননি। 

পাশাপাশি সোনিয়া বক্তব্য, পার্লামেন্টে কী আলোচনা হবে তা ঠিক করার জন্য একটি স্ট্র্যাটিজি গ্রুপ গঠন করা হয়েছিল। মাঝেমধ্যেই সেই গ্রুপের আলোচনা অংশ নিতেন না প্রণব মুখোপাধ্যায়। ওই আত্মজীবনীতে সোনিয়া এও লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের মেজাজের সমস্যা ছিল। অতি দ্রুত রেগে লাল হয়ে যেতেন তিনি। প্রসঙ্গত কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ-২ সরকারের আমলেই দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সে সময় দিল্লির রাজনৈতিক আঙিনায় এই প্রশ্নও ঘুরপাক খেতো যে রাজনীতির ময়দান থেকে সরাতেই প্রণবকে কংগ্রেস রাষ্ট্রপতি করেছিল কি না। 

সোনিয়া গান্ধির আত্মজীবনীতে তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে অংশের তীব্র বিরোধীতা করেছেন প্রণব কন্যা  শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘এতে চমকে ওঠার কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি কোনও অপরাধ? বিশেষ করে যখন সেই উচ্চাকাঙ্ক্ষার পেছনে থাকে রাজনীতি ও শাসনকার্যে কয়েক দশকের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং এক অসাধারণ মেধা?’ প্রণবকন্যা এও দাবি করেছেন যে, একবার তিনি বাবাকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন, তাতে না কি প্রণববাবু বলেছিলেন, “যে কোনও যোগ্য রাজনীতিবিদেরই এমন উচ্চাকাঙ্ক্ষা থাকে”। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেস এবং গান্ধি পরিবারকে রীতিমতো খোঁচা দিয়ে লিখেছেন, ‘বংশানুক্রমিক অধিকারের সুবাদে কেউ তাঁকে কোনও পদ, এমনকী প্রধানমন্ত্রীর পদও থালায় সাজিয়ে দেয়নি।’ উল্লেখ্য, প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাজীব গান্ধি, নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন। তিনি দেশের অর্থ, প্রতিরক্ষার মতো মন্ত্রকও সাফল্যের সঙ্গে সামলেছেন। পরে তাঁকে রাষ্ট্রপতি করা হয়।