সোমবার, 23 নভেম্বর 2026 01:48 PM
ব্রেকিং
ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •  

পুজোর মুখে ১১ হাজারের চাকরি, পুলিশে নিয়োগ ঘিরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর মুখে ১১ হাজারের চাকরি, পুলিশে নিয়োগ ঘিরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
পায়েল মুখার্জী : পুজোর মুখে রাজ্যের ১১ হাজার যুবক-যুবতীর জন্য বড় সুখবর। পুলিশ বিভাগে একযোগে ১১ হাজার প্রার্থীর চাকরিতে যোগদানকে রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নিয়োগ প্রক্রিয়ার আইনি জটিলতা কাটিয়ে সম্পূর্ণ মেধার ভিত্তিতে প্রার্থীদের চাকরির সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এদিন নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজোর আগে এত সংখ্যক প্রার্থীর পুলিশ বিভাগে যোগদান রাজ্যবাসীর কাছে বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথ অনুসরণ করেই ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি সরকারি চাকরির সুযোগ তৈরি করাও রাজ্যের কর্মসংস্থান নীতির গুরুত্বপূর্ণ অংশ।

পূর্ববর্তী সরকারের আমলের প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, একটা সময় রাজ্যের থানাগুলি কার্যত সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতি বদলেছে বলে দাবি তাঁর। সরকার পরিবর্তন না হলে এই প্রার্থীদের চাকরি পাওয়া সম্ভব হত না বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি, ওবিসি এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কাটানোর বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এর ফলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের পথ সুগম হয়েছে।

আগামী সাড়ে চার বছরে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার উপরেও বিশেষ জোর দিয়েছেন তিনি। নিয়োগ নিয়ে এমন কোনও পদক্ষেপ করা হবে না, যাতে প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হয়—এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুজোর আগে ১১ হাজার প্রার্থীর চাকরিতে যোগদান ঘিরে কর্মসংস্থান ও নিয়োগের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার আবহ তৈরি হয়েছে রাজ্যে।