সোমবার, 23 নভেম্বর 2026 01:59 PM
ব্রেকিং
বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •  

এক গেট, তিন প্রতিবাদ! চোরবাগান কাণ্ডে ‘আলাদা আলাদা’ হয়েও পাশাপাশি বিরোধীরা

এক গেট, তিন প্রতিবাদ! চোরবাগান কাণ্ডে ‘আলাদা আলাদা’ হয়েও পাশাপাশি বিরোধীরা
ভবানীপুর টাইমস | নিজস্ব সংবাদদাতা
সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে ১৯ জনের মৃত্যুর ঘটনায় অব্যবস্থার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানার সামনে বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি। এদিন প্রায় একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থানায় উপস্থিত হয়ে ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তবে তিনটি রাজনৈতিক দল একসঙ্গে বিক্ষোভ করছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়। এ বিষয়ে কুণাল ঘোষের বক্তব্য, দলগুলি পৃথকভাবেই প্রতিবাদ কর্মসূচি পালন করছে। তাঁর দাবি, কোনও মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করা হচ্ছে না। তবে কোনও অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ থাকলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
কুণাল ঘোষের মতে, কোনও গুরুত্বপূর্ণ ইস্যুতে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলির একসঙ্গে প্রতিবাদে সামিল হওয়া অস্বাভাবিক নয়।
অন্যদিকে, বাম নেতা শতরূপ ঘোষ এদিন বলেন, “গিরিশ পার্ক থানায় একটি গেট আছে, তাই একসঙ্গে বিক্ষোভ দেখানো হচ্ছে। তিনটে গেট থাকলে আলাদা আলাদা বিক্ষোভ দেখানো হত।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অবশ্য বিরোধীদের এই প্রতিবাদ নিয়ে আপত্তি জানান। তাঁর বক্তব্য, “একটা দুঃখের ঘটনা ঘটেছে। এর মধ্যে এইসব শকুনের রাজনীতি বন্ধ করা উচিত।”
চোরবাগানের ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নগুলির পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।