রবিবার, 22 নভেম্বর 2026 01:15 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

অপুর কাশবন থেকে হংসরাজ, পোস্ত-হামি! সময়ের সঙ্গে বাংলা ছবিতে বদলেছে শিশুরাও

অপুর কাশবন থেকে হংসরাজ, পোস্ত-হামি! সময়ের সঙ্গে বাংলা ছবিতে বদলেছে শিশুরাও
নিজস্ব প্রতিনিধি : একসময় শৈশব মানেই ছিল কাশবনের মধ্যে ট্রেন দেখার বিস্ময়, অভাবের সংসারে ছোট ছোট আনন্দ। আজ সেই শৈশবেই মিশেছে স্কুলের চাপ, পারিবারিক টানাপোড়েন, সামাজিক প্রশ্ন আর বড় স্বপ্ন। শিশু দিবসে ফিরে দেখা বাংলা সিনেমার পর্দায় শিশুচরিত্রের বদলে যাওয়া গল্প। সৌরভ পালোধীর অঙ্ক কী কঠিন-এর বাবিন, ডলি ও টায়ার যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত, তখন বাঙালি সিনেপ্রেমীর গর্ব হওয়াই স্বাভাবিক। ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী চক্রবর্তী ও তপোময় দেবের অভিনয়ে বস্তির তিন শিশুর ডাক্তার, ইঞ্জিনিয়ার ও নার্স হওয়ার স্বপ্ন যেন মনে করিয়ে দেয়, অভাব স্বপ্ন দেখার পথে বাধা হতে পারে না।

অথচ এই যাত্রার শুরু আরও কয়েক দশক আগে। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'-র অপু-দুর্গা (সুবীর বন্দ্যোপাধ্যায় ও উমা দাশগুপ্ত) আজও বাঙালির নস্টালজিয়ার অবিচ্ছেদ্য অংশ। সেই সরল শৈশবের পর 'সোনার কেল্লা'-র মুকুল হয়ে কুশল চক্রবর্তী দর্শককে চিনিয়েছিলেন শিশুমনের রহস্য ও কল্পনার জগৎ। আবার 'হংসরাজ'-এর অরিন্দম গঙ্গোপাধ্যায়ের অভিনয়ও শিশুশিল্পীদের জনপ্রিয়তার ইতিহাসে স্মরণীয়। সময়ের সঙ্গে গল্পের ভাষাও বদলেছে। 

'পোস্ত'-য় অর্ঘ্য বসুর চরিত্রকে ঘিরে উঠে এসেছে অভিভাবকত্ব ও পারিবারিক সম্পর্কের প্রশ্ন। 'হামি'-র ভুটু-চিনি (ব্রত বন্দ্যোপাধ্যায় ও তিয়াশা পাল) দেখিয়েছে স্কুলজীবনের বন্ধুত্বের পাশাপাশি বড়দের সামাজিক সংকীর্ণতাও। 'সহজ পাঠের গপ্পো'-র গোপাল-ছোটু কিংবা 'রেনবো জেলি'-র ঘোঁতনও শিশুমনের আলাদা আলাদা পৃথিবীকে সামনে এনেছে। তবু প্রশ্ন থেকে যায়, আজকের বাংলা ছবিতে মুকুল বা তোপসের মতো মনে গেঁথে যাওয়ার চরিত্র কতটা তৈরি হচ্ছে? অপু থেকে বাবিন—সময়ের সঙ্গে বদলেছে শৈশবের গল্প, কিন্তু স্বপ্ন দেখার চোখ বদলায়নি। আর সেই চোখ দিয়েই বাংলা সিনেমা বারবার নতুন করে চিনেছে জীবনকে।