রবিবার, 22 নভেম্বর 2026 01:16 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

বাংলা ছবিতে ব্যতিক্রমী উদ্যোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রিমিয়ার কলকাতার বদলে বীরভূমে

বাংলা ছবিতে ব্যতিক্রমী উদ্যোগ! ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রিমিয়ার কলকাতার বদলে বীরভূমে
নিজস্ব প্রতিনিধি : বামদেবের সাধনভূমি, মা তারার পীঠস্থান। যে মাটির সঙ্গে সাধক বামাক্ষ্যাপার জীবন ও সাধনা ওতপ্রোতভাবে জড়িয়ে, তাঁর জীবনকাহিনি বড়পর্দায় তুলে ধরার সূচনাও হতে চলেছে সেই বীরভূম থেকেই। কলকাতার বদলে ছবির প্রথম প্রদর্শনের জন্য বীরভূমিকেই বেছে নিয়েছেন নির্মাতারা। প্রায় ২৫ বছর পর বাংলা ছবির ক্ষেত্রে এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। ছোটপর্দায় ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন সব্যসাচী। এবার বড়পর্দায় আরও বিস্তৃত পরিসরে সেই সাধকজীবনকে ফুটিয়ে তুলতে চলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ছবির চিত্রনাট্য ও সৃজনশীল পরিচালনার দায়িত্বও সামলেছেন অভিনেতা। ছবিতে মা তারার চরিত্রে রয়েছেন পায়েল দে। এছাড়াও অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায় ও মোনালিসা চট্টোপাধ্যায়। বামাক্ষ্যাপার সাধনা, আধ্যাত্মিক উপলব্ধি এবং মা তারার প্রতি তাঁর গভীর ভক্তিই ছবির মূল আকর্ষণ।

প্রাথমিকভাবে ৫ নভেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে ছবির মুক্তির দিন পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। তবে তার আগেই বীরভূমে প্রথম প্রদর্শনের সিদ্ধান্ত ছবিকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে। যে জনপদের ইতিহাস ও বিশ্বাসের সঙ্গে বামদেবের নাম জড়িয়ে, সেখানকার মানুষের সামনে প্রথম তাঁর জীবনকাহিনি তুলে ধরার এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।