সোমবার, 23 নভেম্বর 2026 03:14 PM
ব্রেকিং
‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •  

আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভান ল্যান্ডফল করেছিল পার্শ্ববর্তী রাজ্যে ওড়িশার গোপালপুর জেলায়। কিন্তু এর ঝাপটা পশ্চিমবঙ্গেও লেগেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণের জন্য এ রাজ্যের জেলায় জেলায় চাষের ক্ষতি হয়েছে। ফলে কৃষকদের মাথায় হাত পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এগিয়ে এল রাজ্যের প্রথম বিজেপি সরকার। রবিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মোট ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট ২০৫ কোটি টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমাদের সরকার কৃষকবন্ধু, কৃষকদের জন্য আমরা সংবেদনশীল। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে কোথাও জলে ডুবেছে ধানের ক্ষেত, আবার কোথাও শাকসবজির চাষ নষ্ট হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে পানের বরজও। মুখ্যমন্ত্রী বলেন, “আমন ধান তোলার সময়ে এই বৃষ্টিতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ধানের পাশাপাশি, পান, ফুল, আলুর বীজ, শাকসবজি, কলা, পেঁপে-সহ বহু ফলের বাগিচাতেও ক্ষতি হয়েছে”। তিনি আরও জানান, অনেক জায়গায় ধান কাটা হয়ে গিয়েছিল, কিন্তু তিনদিন ধান জলের তলায় থাকলে পচে যায়। তাই বৃষ্টি কমতেই মাঠ থেকে জল নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সেচ দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা বিডিওদের নেতৃত্বে জমা জল বের করার কাজ শুরু করেছেন যাতে কিছুটা ক্ষতি এডা়নো যায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ধানের জমি থেকে জল নামানোর ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে ১ লক্ষ ৬০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি হিসাবে উঠে এসেছে। 

কত ক্ষতিপূরণ, কারা পাবেন? 

  • সেচযুক্ত জমির ক্ষেত্রে হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ২ হাজার টাকা পাবেন। 
  • বৃষ্টিনির্ভর এলাকায় হেক্টর প্রতি মিলবে ৮ হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রে ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ১ হাজার টাকা করে পাবেন।
  • বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা দেবে রাজ্যের বিজেপি সরকার।
  • বাগান বা ফুল-ফল চাষের জন্য এগ্রিকালচার বা হর্টিকালচারের জমি থাকলেই ন্যূনতম ২৫০০ টাকা করে ক্ষতিপূরণ পাবেন চাষিরা। 
  • দুর্যোগে ৯ হাজার ২৪০ জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য বরজের প্রতি ইউনিটের জন্য ২ হাজার ৫০০ টাকা করে ক্ষতিপূরণ। 
  • ক্ষতিপূরণের পাশাপাশি নতুন করে চাষ শুরু করার জন্য বীজ বিতরণের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
  • পাশাপাশি গত ১১ নভেম্বর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদহের গাজল, হবিবপুর ও বামনগোলার কৃষকদের জন্য ৮ কোটি ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, আগামী দু’দিনের মধ্যেই সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের সহায়তার জন্য জেলা কৃষি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। যাতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় প্রতিটি যোগ্য দাবির যথাযথ নিষ্পত্তি হয়। ফসলের ক্ষতি হলে ৭২ ঘণ্টার মধ্যে কৃষকদের ক্রপ ইনশিওরেন্স অ্যাপ অথবা কৃষি রক্ষক পোর্টাল হেল্পলাইন ১৪৪৪৭-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।