রবিবার, 22 নভেম্বর 2026 01:16 PM
ব্রেকিং
বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •   ঝড়-বৃষ্টির আশঙ্কায় রবিবার মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, চালু থাকবে পরিষেবা   •   ভারত মাতা নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কেষ্টপুরে যুবককে গণধোলাই   •   জাপান থেকে ইউরোপ, রেল উৎপাদন শিল্পে বিশ্বজুড়েই ভারতের রফতানি বাড়ছে   •   পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে জেলেই তিন ঘণ্টা জেরা সিবিআইয়ের   •   দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে নামবে তাপমাত্রার পারদ ?   •   গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ? নড়াইলে বিএনপির প্রতিশোধের আগুনে জ্বলল ২০০ বাড়ি!   •   মর্মান্তিক দুর্ঘটনা, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরা হল না ৫ জনের   •   উন্নয়ন হবে সড়ক ও সেতুর, রাজ্যে ১,০৫৫ কোটি টাকা অনুমোদন দিল নিতিন গডকরির মন্ত্রক   •  

‘দাদা’র পোস্টার ঘিরে বিতর্ক, সমালোচনা থেকে শিক্ষা নির্মাতাদের! মুখ খুললেন রাজকুমার রাও

‘দাদা’র পোস্টার ঘিরে বিতর্ক, সমালোচনা থেকে শিক্ষা নির্মাতাদের! মুখ খুললেন রাজকুমার রাও
নিজস্ব প্রতিনিধি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রথম ঝলকেই বিতর্কের মুখে পড়েছিল গোটা টিম। ‘দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’দাদার পোস্টার প্রকাশ্যে আসতেই তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটাগরিকদের একাংশ। পোস্টারের মান নিয়েও উঠেছিল সমালোচনার ঝড়। এ বার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন ছবির মুখ্য অভিনেতা রাজকুমার রাও। তাঁর বক্তব্য, সমালোচনা থেকে শিক্ষা নিয়েছেন নির্মাতারা। বুঝেছেন, এমন একটি ছবির ক্ষেত্রে প্রতিটি খুঁটিনাটিতে বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

চলতি বছরের ৮ জুলাই, সৌরভের জন্মদিনে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছিলেন রাজকুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, পোস্টার তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাঁর কথায়, কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে যথেষ্ট সময় দেওয়া উচিত। এই অভিজ্ঞতা থেকে গোটা দলই শিক্ষা নিয়েছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে সৌরভের জনপ্রিয়তার ব্যাপ্তিও নতুন করে উপলব্ধি করেছেন নির্মাতারা।

পোস্টারে সৌরভের ক্রিকেটজীবনের এক স্মরণীয় মুহূর্তকে তুলে ধরেছিলেন রাজকুমার। ২০০২ সালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক। ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও উজ্জ্বল সেই দৃশ্যই জায়গা পেয়েছিল বায়োপিকের প্রথম পোস্টারে।

 সৌরভের ক্রিকেট জীবনের শুরুর দিন থেকে ভারতীয় দলের অন্যতম সফল ও প্রভাবশালী অধিনায়ক হয়ে ওঠার কাহিনী ফুটে উঠবে এই ছবিতে। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। আগামী বছরের ১৪ মে মুক্তির কথা রয়েছে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র।