সোমবার, 23 নভেম্বর 2026 05:45 PM
ব্রেকিং
জানুয়ারি থেকেই চালু বেকার ভাতা, তবুও কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী!   •   বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি   •   গোহত্যা আর বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর   •   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’   •   ‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •  

বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি

বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি
নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরুদ্ধে বেইজিং বরাবরই দুমুখো নীতি নিয়ে চলে। চিন সামনে থেকে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে ভারতকে চাপে রাখার নানা ষড়যন্ত্র ও কৌশল প্রয়োগের চেষ্টা চালিয়ে যায়। যেমন ভারতকে চাপে রাখতে পাকিস্তান ও বাংলাদেশকে ব্যবহার করার কৌশল দীর্ঘকাল ধরেই নিয়ে আসছে চিন। পাকিস্তানকে অস্ত্র, ক্ষেপনাস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক বা যুদ্ধবিমান যেমন সাপ্লাই করে তেমনই পাকিস্তানকে এয়ার ডিফেন্স সিস্টেমও সরবরাহ করে চিন। অপারেশন সিঁদুরের সময় চিন যে পাকিস্তানকে বিপুল সাহায্য করেছিলো তা মার্কিন রিপোর্টেই স্পষ্ট। এদিকে বাংলাদেশেও প্রভাব বিস্তার করতে চাইছে বেইজিং। 

বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাঁটিতে চিনা সংস্থা কাজের বরাত পেয়েছে। এই বিমানঘাঁটি ভারতের সংবেদনশীল শিলিগুড়ি করিডরের খুব কাছে, ফলে ভারতের চিন্তার কারণ এটা। অপরদিকে তিস্তা মহাপরিকল্পনা প্রায় চিনের হাতে যেতে বসেছিল। আবার বাংলাদেশের মধ্যে দিয়ে করিডর তৈরি করে চট্টগ্রাম বন্দরের একসেস চাইছে বেইজিং। এবার আরও বড় বিষয় সামনে এলো। বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই একটি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌসেনা। যেটি চিন থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। 


জানা যাচ্ছে, ওই জাহাজে ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে কৌশলগত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। বিশ্লেষকদের মতে, অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন। এই ধরণের রাসায়নিক মর্টার ও ছোট রকেট বা কম রেঞ্জের ক্ষেপনাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। স্বভাবতই বিস্ফোরক বোঝায় চিনের জাহাজ আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। ভারত ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক চ্যানেলে এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে। কারণ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে ওই বিপুল পরিমান বিস্ফোরকের কোনও বৈধ নথি নেই, ফলে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ সেগুলি আটক করেছে। পাশাপাশি জাহাজের নাবিক ও অফিসারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইন্দোনেশিয়ার বেলাওয়ানে দেশটির  নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, তাদের উপকূলীয় জলসীমায় এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ২২ বছর আগের একটি ঘটনা। ২০০৪ সালের এপ্রিলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে দশ ট্রাক চিনা আধুনিক অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। বাংলাদেশের তখন ক্ষমতায় ছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। তদন্তের পর জানা গিয়েছিল, ওই ট্রাক বোঝাই অস্ত্র পার্বত্য চট্টগ্রাম হয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির জঙ্গি সংগঠনগুলির জন্য আনা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশে এখন ক্ষমতায় প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। প্রতিরক্ষ বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়ায় আটক করা জাহাজে বাজেয়াপ্ত রাসায়নিক বা বিস্ফোরক যদি বাংলাদেশে এসে পৌছতো তাহলে তা ভারতের জন্য চিন্তার কারণ হতো বৈকি। সেগুলি যেমন বাংলাদেশে থাকা উগ্র ইসলামিক জঙ্গি সংগঠনের হাতে যেতে পারতো, তেমনই মিয়ানমারে আরাকান আর্মির হাতেও যেতে পারতো।