সোমবার, 23 নভেম্বর 2026 05:37 PM
ব্রেকিং
জানুয়ারি থেকেই চালু বেকার ভাতা, তবুও কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী!   •   বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি   •   গোহত্যা আর বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর   •   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’   •   ‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •  

হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুনে ৩৪ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে!

হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুনে ৩৪ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে!
নিজস্ব প্রতিনিধি : প্রায় ৩৪ বছর পর ফের একবার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী অশোক সিংয়ের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল উচ্চ আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশও দিয়েছে আদালত। তবে আসামীকে দেশের সর্বোচ্চ আদালতে আবেদনের জন্য এই রায় কার্যকর করার জন্য তিন মাস সময় দিয়েছে হাই কোর্ট। 

ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলার পর দীর্ঘ সময়ের ব্যবধানে বাংলার অন্যতম আলোচিত মৃত্যুদণ্ডের মামলায় ফের হাইকোর্টের এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, কিশোরী হেতাল পারেখকে খুনের অভিযোগে ১৯৯২ সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ড বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। ২০০৪ সালে ধনঞ্জয়ের ফাঁসি কার্যকর হয়। এরপর গত ৩৪ বছরের মধ্যে কোনও মামলায় মৃত্যুদণ্ড দেয়নি কলকাতা হাই কোর্ট। 

২০২৪ সালের ২৪ নভেম্বর হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী অশোক সিংয়ের বিরুদ্ধে। তদন্তের পর দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২৫ সালের ১৭ জানুয়ারি চুঁচুড়ার পকসো আদালত অশোককে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্টে আবেদন করেছিলেন অভিযুক্ত। কিন্তু দীর্ঘ শুনানির পর নিম্ন আদালতের সেই সাজাই বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

অন্যদিকে, রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একাধিক পুরনো অপরাধের মামলা ও তদন্তের ফাইল নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। অপরাধের তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার এই অবস্থান নতুন সরকারের অন্যতম ঘোষিত পদক্ষেপ। সেই আবহে হুগলির এই মামলায় হাইকোর্টের রায় আইনশৃঙ্খলা ও নারী-শিশুর নিরাপত্তার প্রশ্নে নতুন করে আলোচনার অবকাশ তৈরি করল। তবে মনে রাখতে হবে, হাই কোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকলেও আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ এখনও বাকি থাকতে পারে। আইন অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে অশোক সিং সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ, অশোক সিংয়ের ফাঁসি কার্যকর হওয়া এখনও নিশ্চিত নয়।