সোমবার, 23 নভেম্বর 2026 05:37 PM
ব্রেকিং
জানুয়ারি থেকেই চালু বেকার ভাতা, তবুও কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী!   •   বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি   •   গোহত্যা আর বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর   •   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’   •   ‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •  

এবার খগেন মুর্মুর উপর হামলার ফাইল খোলার নির্দেশ দিলেন শুভেন্দু

এবার খগেন মুর্মুর উপর হামলার ফাইল খোলার নির্দেশ দিলেন শুভেন্দু
নিজস্ব প্রতিনিধি: এর আগেই বাম ও তৃণমূলের আমলে ঘটা অপরাধের সব ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজ্যজুড়ে যথেষ্টই শোরগোল পড়েছিল। বুধবার আরও এক পুরোনো ঘটনার ফাইল রিওপেন করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের রায়ডাকের গল্ফ কোর্স মাঠে ‘জনজাতীয় গৌরব দিবস’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বক্তৃতার মাঝে তিনি বলেন, ‘খগেন মুর্মুর উপরে হামলার ঘটনা রিওপেন করা হবে। কাউকে ছাড়ব না।’ পাশাপাশি বঙ্গের আদিবাসীদের উন্নয়নের নানা খতিয়ানও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 


প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।  ক্ষতিগ্রস্ত হয়েছিল নাগরাকাটার বামনডাঙা গ্রাম। সেই এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। রীতিমতো পাথর ছুড়ে তাঁর ওপর হামলা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে ওই এলাকা ছেড়ে প্রাণ বাঁচিয়েছিলেন বিজেপি সাংসদ। বিজেপির দাবি ছিল, তৃণমূল আশ্রিয় দুষ্কৃতিরাই ওই হামলার পিছনে দায়ী। পরে খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বিজেপির অভিযোগ, মূল এফআইআরে নাম থাকা ৮ জনের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। সেই মামলার ফাইল নতুন করে খোলার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মঞ্চেই উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন। শুভেন্দু তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘সব ক’টাকে গ্রেফতার করুন। একজনকেও ছাড়বেন না।’ উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে আদিবাসী অধ্যুষিত ১৬ আসনেই জিতেছে বিজেপি।