সোমবার, 23 নভেম্বর 2026 05:37 PM
ব্রেকিং
জানুয়ারি থেকেই চালু বেকার ভাতা, তবুও কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী!   •   বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি   •   গোহত্যা আর বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর   •   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’   •   ‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •   সক্রিয় দুর্নীতি দমন শাখা, পুলিশকেই হাত ধুইয়ে হাতকড়া পড়াচ্ছেন শুভেন্দুর টিম   •   শুভেন্দুর পর এবার সুকান্ত, সিঙ্গুরে গাড়ি কারখানা নিয়ে বড় ঘোষণা   •  

নেপালের হড়পা বানে নিখোঁজদের মৃত্যু শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত, তালিকায় ৩২ বাঙালি

নেপালের হড়পা বানে নিখোঁজদের মৃত্যু শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত, তালিকায় ৩২ বাঙালি
পায়েল মুখার্জী: ভোটকোশির ভয়াবহ হড়পা বানে বিপর্যয়ের দেড় মাসের মাথায় নিখোঁজদের সরকারি ভাবে মৃত ঘোষণা করে মৃত্যু শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল সরকার। বিদেশি নিখোঁজদের তালিকায় রয়েছেন ৩২ জন বাঙালি পর্যটক। নেপাল সরকারের এই সিদ্ধান্তে নতুন করে শোকের ছায়া নেমেছে নিখোঁজদের পরিবারগুলিতে। তবে প্রিয়জনের ফিরে আসার আশা এখনও ছাড়তে পারছেন না তাঁদের অনেকে।

নেপাল সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিখোঁজ নেপালি নাগরিকদের পরিবারের সম্মতিপত্রের ভিত্তিতে মৃত্যু শংসাপত্র দেওয়া হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিখোঁজদের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে বিদেশ মন্ত্রকে পাঠানো হবে। পরে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তথ্য যাচাই, বাদ পড়া নাম সংযোজন এবং তালিকা অনুমোদনের প্রক্রিয়া চলবে। মৃত্যু শংসাপত্রের জন্য প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেহ উদ্ধার না হলেও বা ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত না হলেও নির্দিষ্ট প্রক্রিয়ায় নিখোঁজ ব্যক্তিকে সরকারি ভাবে মৃত ঘোষণা করা যেতে পারে। তবে এর অর্থ দেহ উদ্ধার হয়েছে, এমন নয়। আইনি প্রক্রিয়ায় এই ঘোষণা প্রত্যাহারের সুযোগও রয়েছে।

এ দিকে, পুজোর মুখে এই সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে নিখোঁজদের পরিজনদের। নবান্ন সূত্রে খবর, মৃত্যু শংসাপত্র দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

নিখোঁজদের মধ্যে রয়েছেন প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। ২৬ অগস্ট বিপর্যয়ের দিন থেকে তাঁর কোনও খোঁজ নেই।

পূর্ব বর্ধমানের সন্দীপকুমার গড়াই এবং বাঁকুড়ার অশোক পালও ওই বিপর্যয়ের পর থেকে নিখোঁজ। তাঁদের পরিবারের সদস্যরাও এখনও অপেক্ষায় রয়েছেন। সরকারি সিদ্ধান্তের মধ্যেও তাই একটাই প্রশ্ন—প্রিয়জনের ফেরার আশাটুকু কি শেষ হয়ে গেল?