সোমবার, 23 নভেম্বর 2026 07:17 PM
ব্রেকিং
বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা!   •   এক ট্রেনেই রামজন্মভূমি থেকে সীতার জন্মস্থান! উদ্বোধনে মোদি-বালেন শাহ   •   জানুয়ারি থেকেই চালু বেকার ভাতা, তবুও কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী!   •   বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি   •   গোহত্যা আর বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর   •   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’   •   ‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •   বিধানসভা পিছু ১০০ অটো-ম্যাজিক গাড়ির পারমিট দেবে পরিবহন দফতর, কীভাবে আবেদন?   •   ২০২৯ সালের মধ্যে আসছে ৭৫টি নতুন ‘নমো ভারত র‍্যাপিড রেল’! কি আছে এই ট্রেনে?   •  

বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা!

বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা!
নিজস্ব প্রতিনিধি: এবার আরও বিপাকে পড়লেন ইউটিউবার ধ্রুব রাঠি। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে জামিন অযোগ্য পরোয়ানা। সোমবার দিল্লির একটি আদালত এক মানহানি মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে এই পরোয়ানা বা ওয়ারেন্ট জারি করেছে। ঘটনাটি ২০১৮ সালের। বিকাশ সংস্কৃত্যায়ন  ওরফে বিকাশ পাণ্ডে নামে এক ব্যক্তি ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। ওই বছর ধ্রুব রাঠি একটি ভিডিও করেন,   যার শিরোনাম ছিল ‘BJP IT Cell Part II’। ওই ভিডিও-তে ধ্রুব দাবি করেছিলেন,  দাবি করেছিলেন যে বিজেপির তথ্য প্রযুক্তি সেল বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল যাতে তিনি ধ্রুব রাঠির বিরুদ্ধে প্রচার করেন। 

ওই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরে বিকাশ পাণ্ডে ইউটিউবার ধ্রুব রাঠি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করেন। কিন্তু কেজরিওয়াল ক্ষমা চেয়ে নিয়েছিলেন। অপরদিকে ধ্রুব রাঠি বিদেশে বসে বিজেপি, ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষাদগাড় করে চলেছেন। তাঁকে বিজেপি সমর্থকরা কটাক্ষ করে জার্মান শেফার্ড বলে ডাকেন। এবার তাঁর বিরুদ্ধেই জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করলো দিল্লির এক আদালত। 

সম্প্রতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন ধ্রুব। সে সময় ধ্রুব রাঠির বিরুদ্ধে সমন এবং দু’টি জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল দিল্লির ওই আদালত। গত ১৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। কিন্তু নানা জটিলতায় তা কার্যকর করা যায়নি। এবার ওই আদালত সরাসরি ইউটিউবারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে। কিন্তু ধ্রুব রাঠি এখন জার্মানিতেই থাকেন। ফলে এই পরোয়ানা কার্যকর করা কার্যত অসম্ভব। তবে আইনজ্ঞদের মতে, ধ্রুব সহজে ভারতে আসা আটকে গেল, কারণ ভারতে এলেই গ্রেফতার হবেন।