সোমবার, 23 নভেম্বর 2026 08:20 PM
ব্রেকিং
ভারতের ফায়ারিং রেঞ্জে জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা! চিনকে মাত দিল দিল্লি?   •   উত্তরপ্রদেশে আসন সমঝোতার অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন রাহুল-অখিলেশ!   •   বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা!   •   এক ট্রেনেই রামজন্মভূমি থেকে সীতার জন্মস্থান! উদ্বোধনে মোদি-বালেন শাহ   •   জানুয়ারি থেকেই চালু বেকার ভাতা, তবুও কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী!   •   বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি   •   গোহত্যা আর বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর   •   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’   •   ‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •  

উত্তরপ্রদেশে আসন সমঝোতার অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন রাহুল-অখিলেশ!

উত্তরপ্রদেশে আসন সমঝোতার অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন রাহুল-অখিলেশ!
নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন। এই নির্বাচনেও কি জোট বেঁধে লড়বে কংগ্রেস ও সমাজবাদী পার্টি? সূত্র্রের খবর, সোমবার দুপুরে দিল্লিতে আলোচনায় বসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কিন্তু সেই বৈঠক শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেই। ফলে আলোচনার ফলাফল নিয়ে সন্দেহের অবকাশ থেকেই গেল। ২০২৭ সালের শুরুতেই যোগী রাজ্যে ভোট হতে পারে। সেই ভোটে বিজেপিকে রুখতে জোট এবং আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে দুই দলের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা এত সহজে হবে না। কারণ, যত সময় এগিয়েছে, ততই দুর্বল হয়েছে কংগ্রেস। অপরদিকে উত্তরপ্রদেশে কিছুটা হলেও নিজেদের হারানো জমি উদ্ধার করেছে সমাজবাদী পার্টি। ফলে দরকষাকষিতে এই জোটের সম্ভবনা খুব দুর্বল। 

সূত্রের খবর, কংগ্রেস নেতা তথা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধি উত্তরপ্রদেশে অন্তত ১০০টি আসনে লড়াই করতে চাইছেন। যদিও  সে রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস প্রথমে ১৭০টি আসন চেয়েছিল কংগ্রেস। কিন্তু সপা তা দিতে নারাজ। কিন্তু রাহুল গান্ধি ১০০টির কম আসন নিতে নারাজ। জয়ের সম্ভাবনা বেশি, এমন অন্তত ৬০টি ‘এ গ্রেড’ আসন নিয়ে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। কিন্তু অখিলেশের সমাজবাদী পার্টি কংগ্রেসকে মাত্র ৪০-৪৫টি আসন ছাড়তে পারে বলেই দাবি। বহু আসনে দু-দলের মধ্যে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 



সূত্রের খবর, ইতিমধ্যেই সমাজবাদী পার্টি বিভিন্ন সংস্থার মাধ্যমে সমস্ত আসনে জয়ের সম্ভবনা খতিয়ে দেখার কাজ সেরে ফেলেছে। আসন ভাগাভাগির ক্ষেত্রেও সেটা মাপকাঠি হবে বলে স্পষ্ট জানিয়েছে সপা নেতৃত্ব। যদিও জোট নিয়ে দুই দলই আশাবাদী। ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসকে ১০৫টি আসন ছেড়েছিল সমাজবাদী পার্টি। কিন্তু কংগ্রেস জিতেছিল মাত্র দুটি আসনে। ভোটের হারও ছিল ২ শতাংশের কাছাকাছি। সেই হিসেবে এবারের নির্বাচনে কম আসনই কংগ্রেসকে ছাড়তে পারে সপা। অপরদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেসের নিজস্ব ভোটব্যাঙ্ক বলে আর কিছু নেই। তাই এত সহজে কংগ্রেসের দাবি মানবে না সমাজবাদী পার্টি। কারণ এবারের নির্বাচন তাঁদের কাছে মরণপন লড়াই।