নিজস্ব প্রতিনিধি:একই ম্যাচে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক। উঠতি তারকাদের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৫২ বলে ২০৪ রান করে একের পর এক রেকর্ড গড়লেন ভারতের বৈভব সূর্যবংশী। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন ১৫ বছর বয়সি ‘বেবি বস’। সেই সঙ্গে ভারতকেও সেমি ফাইনালে জায়গা করে দিলেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে এখন একটাই চর্চার বিষয় বৈভবের বিশ্বরেকর্ড। প্রথমেই যেটা বলা যেতে পারে সেটা হল, এদিনের ম্যাচে আমিরশাহী ভারতের বিরুদ্ধে ২৫০ রানের লক্ষ্য দিয়েছিল, আর বৈভব একাই করলেন ২০৪ রান। তাঁর দাপটে ৫০ ওভারের ক্রিকেটে ভারত এই লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই তুলে নিল। এর পর আসা যাক বৈভবের বিশ্বরেকর্ড সম্পর্কে।
প্রথমেই যেটা উল্লেখ করা যায় সেটা হল বৈভব সূর্যবংশী শতরান করেন মাত্র ২৮ বলে। পরের শতরান আসে মাত্র ২৪ বলে। অর্থাৎ, দ্বিশতরান করতে বিহারের এই বিধ্বংশী ব্যাটার মাত্র ৫২ বল খেলেছেন। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন তিনি। এই রান করতে বৈভব ২৮টি ছক্কা ও ৭টি চার মেরেছেন। পাশাপাশি কনিষ্ঠতম লিস্ট এ দ্বিশতরানকারী হিসেবেও নিজের নাম রেকর্ডবূকে তুলে নিয়েছে বৈবভ। এই প্রতিযোগিতায় আগের দুই ম্যাচে রান পায়নি বৈভব। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৫০ রান তাড়া করতে নেমে প্রথম বল থেকেই হাত খুলে মারতে শুরু করে সে। অপর প্রান্তে অভিষেক শর্মা বলই পাচ্ছিলেন না। কারণ, শুরু থেকেই চার-ছক্কা হাঁকাচ্ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। মজার বিষয় হল, মাঝে এক ওভারে দু’টি বল বাউন্ডারির বাইরে জঙ্গলে পাঠিয়ে দেয় বৈভব।
