মঙ্গলবার, 24 নভেম্বর 2026 05:46 PM
ব্রেকিং
রেলের রক্ষণাবেক্ষণের কাজে বাতিল ১২ ট্রেন, সংক্ষিপ্ত যাত্রা মা তারা ও শহিদ এক্সপ্রেসের   •   ঘরে ফিরল ‘সবচেয়ে পুরনো জোটসঙ্গী’, মাদকমুক্ত পঞ্জাবের ডাক বিজেপির!   •   সরকারি বাসে মহিলাদের টিকিটে কলকাঠি নাড়ছে সেকু-মাকুরা? বড় অভিযোগ অর্জুনের!   •   ‘হাতকড়া পরে বন্দি অবস্থায় ফিরতে হবে’, হাসিনা প্রসঙ্গে ঘোষণা তারেকের মন্ত্রীর   •   সকালেই ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ! উৎস নেপালে   •   যৌন হেনস্থার পর দুর্নীতি! ব্রাত্যের বিরুদ্ধে তদন্তে এবার প্রাক্তন বিচারপতি   •   ঐতিহাসিক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন, তারিখ ঘোষণা করলেন হাসিনা!   •   ‘চিকেনস নেকে’র সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে শুভেন্দুর সরকার   •   ভারতের ফায়ারিং রেঞ্জে জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা! চিনকে মাত দিল দিল্লি?   •   উত্তরপ্রদেশে আসন সমঝোতার অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন রাহুল-অখিলেশ!   •   বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা!   •   এক ট্রেনেই রামজন্মভূমি থেকে সীতার জন্মস্থান! উদ্বোধনে মোদি-বালেন শাহ   •  

রেলের রক্ষণাবেক্ষণের কাজে বাতিল ১২ ট্রেন, সংক্ষিপ্ত যাত্রা মা তারা ও শহিদ এক্সপ্রেসের

রেলের রক্ষণাবেক্ষণের কাজে বাতিল ১২ ট্রেন, সংক্ষিপ্ত যাত্রা মা তারা ও শহিদ এক্সপ্রেসের
নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটে একটি নতুন রেলওয়ে ফুট ওভার ব্রিজের গার্ডার বসানোর কাজ হবে। এর জেরে ট্রাফিক ব্লক দেওয়া হয়েছে। তাই রামপুরহাটের উপর দিয়ে যায় এ রকম একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। এক বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের রামপুরহাট স্টেশনের সমস্ত লাইনে সাড়ে ৬ ঘণ্টা পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ব্লকের জেরে রামপুরহাট স্টেশনে কোনও ট্রেন ঢুকবে না। এই কাজের জন্য ১২টি ট্রেন বাতিল থাকবে ২৯ নভেম্বর। পাশাশাশি দুটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। 
 
রেলের ঘোষণা অনুযায়ী শিয়ালদহ ও রামপুরহাটের মধ্যে চলাচলকারী ১৩১৮৭/১৩১৮৮ মা তারা এক্সপ্রেস তারাপীঠ রোডে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ফিরতি পথে তারাপীঠ রোড থেকেই যাত্রা শুরু করবে। অপরদিকে ১২৩৪৭/১২৩৪৮ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস তারাপীঠ রোড থেকেই চলাচল করবে। অর্থাৎ দুটি ট্রেন রামপুরহাট স্টেশনে ঢুকবে না। উল্লেখ্য, বীরভূমের জনপ্রিয় ধর্মীয় স্থান তারাপীঠে যাওয়ার জন্য রামপুরহাট স্টেশনে প্রতিদিনই লক্ষাধীক ভক্তের ভিড় হয়। রবিবার ছুটির দিনে এই কাজের জন্য় যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছেন অনেকে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল থাকবে। 

  • ৬৩৪৩৩ আজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার
  • ৬৩৫৮১ বর্ধমান-রামপুরহাট মেমু
  • ৬৩৫৮২ রামপুরহাট-বর্ধমান মেমু
  • ৬৩৫৮৩ বর্ধমান-রামপুরহাট মেমু
  • ৬৩৫৮৪ রামপুরহাট-বর্ধমান মেমু
  • ৬৩০৮১ রামপুরহাট-জসিডি মেমু
  • ৬৩০৮২ জসিডি-রামপুরহাট মেমু
  • ৬৩০০৮ রামপুরহাট-কাটোয়া মেমু
  • ৬৩০০৭ কাটোয়া-রামপুরহাট মেমু
  • ৬৩০৬৪ সাহেবগঞ্জ-বর্ধমান মেমু
  • ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু
  • ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু