মঙ্গলবার, 24 নভেম্বর 2026 05:46 PM
ব্রেকিং
রেলের রক্ষণাবেক্ষণের কাজে বাতিল ১২ ট্রেন, সংক্ষিপ্ত যাত্রা মা তারা ও শহিদ এক্সপ্রেসের   •   ঘরে ফিরল ‘সবচেয়ে পুরনো জোটসঙ্গী’, মাদকমুক্ত পঞ্জাবের ডাক বিজেপির!   •   সরকারি বাসে মহিলাদের টিকিটে কলকাঠি নাড়ছে সেকু-মাকুরা? বড় অভিযোগ অর্জুনের!   •   ‘হাতকড়া পরে বন্দি অবস্থায় ফিরতে হবে’, হাসিনা প্রসঙ্গে ঘোষণা তারেকের মন্ত্রীর   •   সকালেই ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ! উৎস নেপালে   •   যৌন হেনস্থার পর দুর্নীতি! ব্রাত্যের বিরুদ্ধে তদন্তে এবার প্রাক্তন বিচারপতি   •   ঐতিহাসিক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন, তারিখ ঘোষণা করলেন হাসিনা!   •   ‘চিকেনস নেকে’র সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে শুভেন্দুর সরকার   •   ভারতের ফায়ারিং রেঞ্জে জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা! চিনকে মাত দিল দিল্লি?   •   উত্তরপ্রদেশে আসন সমঝোতার অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন রাহুল-অখিলেশ!   •   বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা!   •   এক ট্রেনেই রামজন্মভূমি থেকে সীতার জন্মস্থান! উদ্বোধনে মোদি-বালেন শাহ   •  

ঘরে ফিরল ‘সবচেয়ে পুরনো জোটসঙ্গী’, মাদকমুক্ত পঞ্জাবের ডাক বিজেপির!

ঘরে ফিরল ‘সবচেয়ে পুরনো জোটসঙ্গী’, মাদকমুক্ত পঞ্জাবের ডাক বিজেপির!
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ পর্বের ইতি টেনে আবারও এনডিএ জোটে ফিরলো পঞ্জাবের শিরোমণি আকালি দল। মঙ্গলবার গুরু নানক জন্মজয়ন্তীর দিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে হাত মেলালেন শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল। করলেন যৌথ সাংবাদিক সম্মেলনও। সেখানেই পঞ্জাবের আপ সরকারকে হঠাতে আনুষ্ঠানিকভাবে এনডিএ-র অধীনে জোট ঘোষণা করল দুই দল। ফলে আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে অনেকটাই অক্সিজেন পেয়ে গেল বিজেপি। আকালি দলকে পাশে পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হুঙ্কার, ক্ষমতায় এলে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত রাজ্য করব।

কৃষি আইন নিয়ে আকালিদের জোট থেকে বেরিয়ে যাওয়ার ছয় বছর পর, আসন্ন পঞ্জাব নির্বাচনের জন্য দুটি দল তাঁদের জোট ঘোষণা করেছে। জোট ঘোষণার জন্য গুরু নানকের জন্মবার্ষিকীর দিনটি যে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক কৌশল, সেটা অনেকেই মেনে নিচ্ছেন। এদিন অমিত শাহ বলেন, “সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন অকালি দল আমাদের সবচেয়ে পুরনো বন্ধু। আমরা একসঙ্গে বেশ কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। তবে এক পর্যায়ে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। আজ সেই সম্পর্ক পুনরায় গড়ে উঠল। আমরা অত্যন্ত আনন্দিত।” 

যদিও আসন ভাগাভাগির কোনও বিবরণ ঘোষণা করা হয়নি। এদিন অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন যে এই জোটে আকালি দল 'বড় ভাই' হিসেবেই থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-আকালি দল জিতলে মুখ্যমন্ত্রীও পাঞ্জাবের এই দল থেকেই হবেন। অমিত শাহর কথায়, " বড় ভাই-ই মুখ্যমন্ত্রী হবেন। সূত্রের খবর, উভয় দলই পঞ্জাবের ১১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আসন ভাগাভাগি নিয়ে কিছু জানানো হয়নি।