নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আখভানের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়ের পর্যটন। এবার শীতের মরশুমে পাহাড়মুখী পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে দার্জিলিংয়ের 'টি-স্তা ফেস্ট'। ডিসেম্বরের ঠান্ডায় চা, গান আর পাহাড়ের মনোরম পরিবেশের সঙ্গে যদি উৎসবের আমেজও মেলে, তাহলে বেড়ানোর আনন্দ যে কয়েক গুণ বেড়ে যায়, তা বলাই বাহুল্য। দার্জিলিং পুলিশের উদ্যোগে শুরু হওয়া 'মেলো টি ফেস্ট' নতুন বিজেপি সরকারের আমলে নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আখভানের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পর্যটন। এবার শীতের মরশুমে পাহাড়মুখী পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে দার্জিলিংয়ের 'টি-স্তা ফেস্ট'। ডিসেম্বরের ঠান্ডায় চা, গান আর পাহাড়ের মনোরম পরিবেশের সঙ্গে যদি উৎসবের আমেজও মেলে, তাহলে বেড়ানোর আনন্দ যে কয়েক গুণ বেড়ে যায়, তা বলাই বাহুল্য।
দার্জিলিং পুলিশের উদ্যোগে শুরু হওয়া 'মেলো টি ফেস্ট' এবার নতুন বিজেপি সরকারের আমলে এবার আরও বড় পরিসরে হাজির হচ্ছে। ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই উৎসব। শুধু দার্জিলিংয়ের ম্যাল নয়, লেবংয়ের গোর্খা স্টেডিয়াম-সহ পাহাড়ের বিভিন্ন প্রান্তেও হবে নানা অনুষ্ঠান। মিরিক, কার্শিয়ং ও কালিম্পংও থাকছে এই উৎসবের পরিসরে। এবারের আকর্ষণের তালিকাও বেশ লম্বা। প্রায় ৪ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে হবে হিল ম্যারাথন। প্রায় ৯০টি ব্যান্ডের রক মিউজিক প্রতিযোগিতা। পাশাপাশি একক সঙ্গীতের আসর, ফুটবল, মাউন্টেন বাইক রেস, বার্ড ওয়াচিং এবং হাইকিংয়ের মতো আয়োজন থাকছে। এছাড়া স্থানীয় শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও নতুন উদ্যোগপতিদের জন্যও তৈরি হচ্ছে বিশেষ মঞ্চ।
তবে এই উৎসবের উদ্দেশ্য শুধু বিনোদন নয়। মাদকমুক্ত পাহাড়ের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন, হোটেল, হোমস্টে, ক্যাফে এবং ছোট ব্যবসাগুলিকে নতুন করে চাঙ্গা করাও অন্যতম লক্ষ্য। সব মিলিয়ে, ডিসেম্বরের প্রথমার্ধে দার্জিলিং ভ্রমণের পরিকল্পনায় এবার বাড়তি পাওনা হতে পারে টি-স্তা ফেস্ট। পাহাড়ের সৌন্দর্য, চায়ের সুবাস আর সুরের মূর্ছনা— শীতের ছুটিতে পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে এই উৎসব। এবার নতুন নামে এবং আরও বড় পরিসরে হাজির হচ্ছে। ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই উৎসব। শুধু দার্জিলিংয়ের ম্যাল নয়, লেবংয়ের গোর্খা স্টেডিয়াম-সহ পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে নানা অনুষ্ঠান। মিরিক, কার্শিয়ং ও কালিম্পংও থাকছে এই উৎসবের পরিসরে।
এবারের আকর্ষণের তালিকাও বেশ লম্বা। প্রায় ৪ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে হিল ম্যারাথন, প্রায় ৯০টি ব্যান্ডের রক মিউজিক প্রতিযোগিতা, একক সঙ্গীতের আসর, ফুটবল, মাউন্টেন বাইক রেস, বার্ড ওয়াচিং এবং হাইকিংয়ের মতো আয়োজন থাকছে। পাশাপাশি স্থানীয় শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও নতুন উদ্যোগপতিদের জন্যও তৈরি হচ্ছে বিশেষ মঞ্চ। তবে এই উৎসবের উদ্দেশ্য শুধু বিনোদন নয়। মাদকমুক্ত পাহাড়ের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন, হোটেল, হোমস্টে, ক্যাফে এবং ছোট ব্যবসাগুলিকে নতুন করে চাঙ্গা করাও অন্যতম লক্ষ্য। সব মিলিয়ে, ডিসেম্বরের প্রথমার্ধে দার্জিলিং ভ্রমণের পরিকল্পনায় এবার বাড়তি পাওনা হতে পারে টি-স্তা ফেস্ট। পাহাড়ের সৌন্দর্য, চায়ের সুবাস আর সুরের মূর্ছনা— শীতের ছুটিতে পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে এই উৎসব।
